বগুড়া

বগুড়ার শেরপুরে কমিউনিটিং পুলিশিং ডে পালিত

শেরপুর (বগুড়া)প্রতিনিধি: “পুলিশই জনতা জনতাই পুলিশ, কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র ও শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগান সামনে নিয়ে সারাদেশের ন্যায় কমিউনিটি পুলিশিং অংশ হিসেবে বগুড়ার শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।

২৯ অক্টোবর শনিবার সাড়ে ১০ টায় থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মহাসড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্ত¡রে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশিং কমিটির শেরপুর উপজেলা শাখার আহবায়ক আসিফ ইকবাল সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার। শেরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মো. আব্দুস সালামের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া, উপজেলা আ.লীগের সহ সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, মনিরুজ্জামান জিন্নাহ, কমিউনিটি পুলিশিং কমিটির শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহিন, শহর আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা হিন্দু- বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দত্ত, আ.লীগ নেতা মিজানুর রহমান, আব্দুল হান্নান তালুকদার, মোকাব্বর হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সমাজ থেকে মাদক, সন্ত্রাস নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ