কেএমপি’র অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ গ্রেফতার ৩


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) নুরজাহান(২৮), পিতা-মৃত: শাহ আলম, সাং-হাজীগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-রেলিগেট ট্রাক স্ট্যান্ডের পাশে, থানা-দৌলতপুর; ২) মোঃ ইমরান(২৫), পিতা-মৃত: কবির সরদার, সাং-ইসলামবাগ পালপাড়া, থানা-দৌলতপুর এবং ৩) মোঃ মনিরুল ইসলাম(৩০), পিতা-মোঃ আব্দুল হামিদ মুন্সি, সাং-রামনগর, থানা-রুপসা, জেলা-খুলনা, এ/পি সাং-জিন্নাহপাড়া বাংগাল গলি, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৮ অক্টোবর শুক্রবার তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





