রাজনীতি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভার তারিখ ঘোষণা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে জনসভা করবেন। আগামী ৪ ডিসেম্বর এ সভা করবেন বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে এ জনসভার ঘোষণা দেন ওবায়দুল কাদের।

এই বিভাগের আরও সংবাদ

সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগ জনসভা করবে। ওই জনসভায় সশরীরে নেত্রী যোগ দেবেন।

এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় বর্তমান বৈশ্বিক সংকটের কারণে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমানোর কথা বলেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, খরচ কমানোর জন্য এবারের আয়োজন সাদামাটা হবে।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ