রাজধানী

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে নাশকতার উদ্দেশ্যে স্টিলের বাটনের লাঠি ক্রয়, আটক ১

২৪ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে পল্টন কালভার্ট রোডে টহলরত পুলিশের হাতে (৩০) ত্রিশটি স্টিলের বাটন লাঠি (যে লাঠিগুলো পুলিশ ব্যবহার করে) উদ্ধার হয়।

লাঠিগুলো বায়তুল মোকাররম এবং গুলিস্তান এলাকা থেকে ক্রয় করার পর টহল পুলিশ অভিযুক্তদের আটক করতে সমর্থ হয়।

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়,  মোহাম্মদ নাজমুল হোসেন, সহ দপ্তর সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদল। (আটক), মোহাম্মদ রেজাউল করিম টুটুল, সদস্য সচিব রাজশাহী জেলা যুবদল। রাজশাহী বিভাগীয় বিএনপির সমাবেশে লাঠিগুলো ব্যবহার করা হবে মর্মে প্রাথমিকভাবে জানা যায়।

উল্লেখ্য এ ঘটনার মূলহোতা ঘটনাস্থল থেকে পলাতক রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম টুটুলকে আটকের লক্ষ্যে কার্যক্রম অব্যহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ