রাজনীতি

দক্ষিণ কোরিয়া শাখা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ কোরিয়া শাখার যুগ্ম সদস্য হলেন সাবেক ছাত্রনেতা কাইয়ুম চৌধুরী শুভ। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক।

গত শুক্রবার (২১ অক্টবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এম জামান সজলকে আহ্বায়ক ও হারুনুর রশিদ হিরনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে কাইয়ুম চৌধুরী শুভকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ কোরিয়া শাখার যুগ্ম সদস্য নির্বাচিত হওয়ায় বন্ধুবান্ধব, আত্নীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ স্থানীয় এলাকাবাসী ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

এই বিভাগের আরও সংবাদ