রাজনীতি

দুই দলের সঙ্গে আজ বিএনপির সংলাপ

জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে দুটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসতে যাচ্ছে বিএনপি। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় ন‍্যাপ ভাসানী এবং বিকেল ৫টায় পিপলস লীগের সঙ্গে সংলাপ করবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি বৈঠকেই বিএনপির পক্ষে অংশ নেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

এই বিভাগের আরও সংবাদ

ন্যাপ সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে এবং পিপলস লীগ সভাপতি গরিবে নেওয়াজের নেতৃত্বে প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

উল্লেখ্য, চলতি বছরের ২ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করতে ইচ্ছুক সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গেই বিএনপির এই সংলাপ।

এই বিভাগের আরও সংবাদ