রাজধানী

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপির সবুজবাগ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশারকে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

আর দারুসসালাম থানার ওসি তােফায়েল আহমেদকে ডিএমপির অপারেশন্স বিভাগে, শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে সবুজবাগ থানায় বদলি করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ