রাজনীতি

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা

খুলনা প্রতিনিধিঃ খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে।

শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাক‌লেও নির্ধারিত সময়ের পৌনে ২ ঘন্টা আগে বেলা সোয়া ১২ টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্যদিয়ে শুরু হয়েছে। সমাবেশে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নেছার ইমাম। মঞ্চে বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা।

এই বিভাগের আরও সংবাদ

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ শনিবার দুপুর ২টায় খুলনায় সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ ডাকে দলটি।

এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা। প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

এই বিভাগের আরও সংবাদ