আইএবি দক্ষিণখান থানায় সহযোগী সংগঠনের সাথে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত


ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার উদ্যোগে সহযোগী সংগঠনের সাথে দেওয়ানবাড়ি কমপ্লেক্সে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুফতী মোঃ আবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা ডাক্তার মোঃ জাকির হোসেন হাওলাদার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দীনী সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল কালাম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা সহ সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি আঃ সালাম হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি নুরুল করিম সুজন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।





