রাজনীতি

শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে বনানী কবরস্থানে ফুল দিয়ে কৃষক লীগের শ্রদ্ধা নিবেদন

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কৃষক লীগ।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।

এই বিভাগের আরও সংবাদ

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে দলের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর নেতৃত্বে দলটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগ এবং ঢাকা মহানগর উওর ও দক্ষিণ কৃষক লীগের নেতৃবৃন্দ।

পরে শহীদ শেখ রাসেল ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামানা করে দোয়া ও মোনাজাত করা হয়।

১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওই দিন ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু রাসেলও। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা তাকেও নির্মমভাবে হত্যা করে। মৃত্যুকালে শিশু রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা শিশু রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করেন।

এই বিভাগের আরও সংবাদ