কেএমপি’র অভিযানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ০১) মোছাঃ ছালমা খাতুন(২৫), স্বামী-মোঃ লিটন মৃধা, সাং-৫নং মাছঘাট রেলওয়ে কলোনী, থানা-খুলনা; ০২) মোঃ সোহেল ওরফে মোহাম্মদ(৩৬), পিতা-হোসেন শেখ, সাং-২নং রোড সেনপাড়া, থানা-দৌলতপুর; ০৩) মোঃ ফয়জুল্লাহ হোসেন রাব্বি(২৬), পিতা-আব্দুল রাজ্জাক, সাং-৪৪ টিবি ক্রস রোড, থানা-খুলনা এবং ০৪) সুহিব শেখ(২৩), পিতা-মোঃ আবুল কালাম শেখ, সাং-বাস্তুহারা কলোনী ৭নং রোড, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফ হোসেন ১৫ অক্টোবর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।



