বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত


সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল ১০ টায় শিশুদের নিয়ে একটি রেলী শেষে শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর পর শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা,আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এপির প্রোগ্রাম অফিসার সময় হালদারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার,অবসরপ্রাপ্ত শিক্ষক সাংবাদিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।





