শ্রীনগরে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে গৃহবধূ (৩৫) ধর্ষণ চেষ্টা মামলার আসামী বাবুল বেপারীকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে গাজিপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বাবুল বেপারী উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কুকুটিয়া বাজার সংলগ্ন পূর্ব পাড়ার মরহুম হযরত আলী বেপারীর ছেলে।
শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গাজিপুর থেকে র্যাব সদস্যরা আসামী বাবুলকে গ্রেফতার করেন। শ্রীনগর থানা পুলিশের একটি দল আসামীকে আনতে গেছেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে বাবুল বেপারী জোরপূর্বক বসতঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায় গৃহবধূ ও তার ১৪ বছরের মাদ্রাসা পড়ুয়া কন্যার ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে লম্পট বাবুল বেপারীকে আটকে রাখার চেষ্টা করলে বাবুল বেপারী তার পরনের লুঙ্গি, সেন্ডেল ও একটি বিশেষ স্প্রে ফেলে পালিয়ে যায়। ঘটনার পরদিন ওই গৃহবধূ বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করে। মামলা নং-২৮। এছাড়া ঘটনার ৪ দিন পর গৃহবধূর নাবালিকা কন্যা হঠাৎ নিখোঁজ হয়। এ বিষয়ে ছাত্রীর পরিবার শ্রীনগর থানায় একটি ডায়েরী দায়ের করে। মামলার হাত থেকে বাঁচতেই প্রতিবেশী লম্পট প্রভাশালী বাবুল বেপারী ও তার ভাইয়েদের সহযোগীতায় ওই গৃহবধূর ১৪ বছরের কন্যাকে সুকৌশলে ধরে নিয়ে নিজেদের আটকিয়ে রাখে। পরে এলাকায় প্রচার করতে থাকে বাবুল বেপারীর সাথে গৃহবধূর ওই কন্যার বিয়ে হয়ে গেছে। বিষয়টি প্রচার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মালেয়শিয়া প্রবাসী বাবুল বেপারী অত্র এলাকা (আইপিএল) জুয়ারো হিসেবে পরিচিত।



