ধামরাইয়ে আরো দুটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন


রনজিত কুমার পাল বাবু,ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটা বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশে আরো দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন।
শনিবার (৮ অক্টোবর -২০২২) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ’অভিযানে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙা এলাকায় অবস্হিত মেসার্স নূর ব্রিকস ও সানোড়া ইউনিয়নে অবস্হিত মেসার্স লুৎফর ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটার চুল্লি ও চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ’বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন মহামান্য হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষনকারী অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধ ইটভাটা ভেঙে ফেলার নির্দেশনা রয়েছে। মেসার্স নূর ব্রিকস ও মেসার্স লুৎফর ব্রিকস নামে দুটির কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ইটভাটার কার্যক্রম বন্ধ করা সহ চিমনি ও চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে তাদের এ’অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



