বগুড়া

শেরপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

শেরপুর (বগুড়া)প্রতিনিধি: “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো” জাতীয় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবসে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় র‍্যালি, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

এ উপলক্ষ্যে (৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি, আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালিতে শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বগুড়া জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান মজনু, নির্বাহী কর্মকর্তা মইনুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিবসহ প্রমুখ নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

একই দিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়াতনে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো. মইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান (পিএএ), নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটি, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লাল মিয়া, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশাললপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন মহসীন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাহাজ্ব জাহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেন দুলাল, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, সাজেদুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাও জন প্রতিনিধি সহ-গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরও সংবাদ