বগুড়ার শেরপুরে ২ কেজি গাজাসহ আটক-২


শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ২ কেজি গাঁজাসহ বাবলু মিয়া (৩৫) ও খায়রুল ইসলাম (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃতরা হলেন, শাহবন্দেগী ইউনিয়নের উচড়ং গ্রামের আকছের আলীর ছেলে বাবু মিয়া ও সাধুবাড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। শেরপুর থানা উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নির্দেশনায় দুপুর ১২টার দিকে শাহ বন্দেগী ইউনিয়নের উচড়ং গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালানা করা হয়। এ সময় বাবু মিয়ার বসত বাড়িতে বিক্রয়ের জন্য রাখা অবৈধ মাদক ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাবলু মিয়া (৩৫) ও খায়রল ইসলাম (৩০) কে আটক করা হয়।
তিনি আরো জানান, তারা দুইজন দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য নিজ বাসায় রেখে শেরপুর উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হায়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, তাদের বিরদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রীয়াধীন রয়েছে।





