রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৮১৩ ইয়াবা, ৫৫ গ্রাম হিরোইন, ২৩ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ১৫৭ বোতল ফেনসিডিল, ২০০০ লিটার দেশি মদ, ৩০ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ