রাজশাহী

চারঘাটে অসহায় গৃহবধু পেলো মাথা গোজার ঠাই

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: দুইটি কন্যা সন্তান রেখে স্বামী চলে যায় নিরুদ্দেশে। আয়ের কোন উৎস্য না থাকায় পরে বাড়ীতে ঝিয়ের কাজ করে কোন ভাবে দিন পার করায় ছিল কঠিন। খুপড়ি একটি ঘরে দুটি কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন স্বামী পরিত্যক্তা রাজশাহীর চারঘাট উপজেলার অসহায় গৃহহীন বিধবা তাহমিনা বেগম। ঝ্বড় বৃষ্টিতে ভিজে অসহায় দুটি কন্য সন্তানকে নিয়ে চরম বেকায় ছিলেন তাহমিনা।

এ সংবাদ জানতে পেরে অসহায় গৃহবধু তাহমিনার পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিতা রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের এমডি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ শামসুদ্দিন ।

এই বিভাগের আরও সংবাদ

সোমবার দুপুরের দিকে আধা পাকা ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন শামসুদ্দিন। মাথা গোজার ঠাই পেলেন অসহায় গৃহবধু তাহমিনা বেগম।

জানা যায়, উপজেলার শলুয়া ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মেয়ে তাহমিনা বেগমকে দুটি কন্যা সন্তানসহ রেখে নিজ বাড়ী থেকে নিরুদ্দেশ হন তাহমিনার স্বামী আজমত আলী। দীর্ঘদিন স্বামী বাড়ীতে না আসায় দুটি কন্যা সন্তানকে নিয়ে তাহমিনা বেগম চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন পার করতে থাকেন। তাল পাতার একটি খুপড়ি ঘরে কন্যা সন্তান দুটিকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছিলেন তিনি।

এমন সংবাদ জানতে পেরে চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের পিতা রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের এমডি বিশিষ্ট সমাজ সেবক শামসুদ্দিন প্রতিশ্রুতি দেন অসহায় তাহমিনার পাশে দাড়ানোর। তারই প্রেক্ষিতে সমাজ সেবক শামসুদ্দিনের ব্যাক্তিগত তহবিল থেকে অসহায় গৃহবধু তাহমিনাকে একটি আধা পাকা বাড়ী নির্মান করে দেন তিনি।

এ বিষয়ে সোমবার শলুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় তাহমিনার হাতে চাবি তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের পিতা শামসুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, শরূয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ