রাজনীতি

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়: আমান

‘স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় নূর হোসেন, জিহাদ, ডা. মিলনের রক্তের বিনিময়ে এরশাদের পতন ঘটেছিল। এ নির্বাচনেও হয়তো রক্তপাত হবে, কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, জীবন গেলেও না।’ শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে ড. মোশাররফ ফাউন্ডেশন আয়োজিত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ারের আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংস্কৃতিক জগতে নেতৃত্ব দেওয়ার কথা ছিলো। কিন্তু তিনি আমাদের মধ্যে নেই।

এই বিভাগের আরও সংবাদ

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতিসভা হওয়ার কথা ছিলো রাষ্ট্রীয়ভাবে কিন্তু এখন জাতিকে বর্তমান সরকার এমনভাবে বিভক্ত করেছে সেটা সম্ভব হয়নি। বিভক্তি কখনো জাতিকে সামনের দিকে নিয়ে যায় না।

তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ার আর কবে আসবেন সেটা আমরা জানি না, কিন্তু তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। রবীন্দ্রনাথের গান, লালন শাহয়ের গান যেমন স্মরণীয় হয়ে আছে, তিনিও তেমন স্মরণীয় হয়ে থাকবেন।

এই বিভাগের আরও সংবাদ