যুক্তরাজ্যে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: আজ ১ সেপ্টেম্বর ২০২২। বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির এক যুগ সন্ধিক্ষণে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। ৪৪ বছরের পথযাত্রায় শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল জনগণের মধ্যে একটি স্থায়ী আসন লাভ করেছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিএনপি তার রাজনৈতিক দর্শন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এবং বহুদলীয় গণতন্ত্রের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে।
দেশ ও জাতির প্রতি অঙ্গীকারাবদ্ধ এই দল ৪৪ বছরে দেশবাসীর সমর্থন ও ভালবাসায় সিক্ত হয়ে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এই দিনে আমাদের অঙ্গীকার-ইস্পাত কঠিন গণঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, আইনের শাসন, নারী-পুরুষের সমতা, মৌলিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে স্বনির্ভর, বহুদলীয় গণতান্ত্রিক চেতনায় মানবিক রাষ্ট্র গঠন। এই কাজ করতে গিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে; যার ধারাবাহিকতা এখনও চলছে। নির্মমভাবে শহীদ হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্তমূলক মিথ্যা মামলায় ফরমায়েসী রায় দিয়ে তাঁকে প্রায় পৌনে পাঁচ বছর বন্দি রাখা হয়েছে। বিএনপির অগণিত নেতাকর্মীকে নিপীড়ক আওয়ামী সরকারের ঘাতকের গুলিতে প্রাণ দিতে হয়েছে। ৩৫ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। তবুও থেমে থাকেনি বিএনপির অগ্রযাত্রা। বর্তমানে চরম অরাজকতায় চারদিকে শুধুই দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। আওয়ামী স্বৈরশাহীর মহাদুর্নীতি, হরিলুট ও গায়েবি ভোটসহ সকল অনাচার কায়েম করতে অপশাসনের পাশাপাশি মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির ডালপালা বিস্তার করে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা ব্যস্ত। এমন অবস্থায় দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে-দুঃশাসন মোকাবিলা করে অতীতের মতোই সম্মিলিতভাবে কাজ করতে হবে নিরলসভাবে। জনগণই হচ্ছে বিএনপির শক্তির উৎস।
মহান স্বাধীনতার মূল চেতনা বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বিএনপি দেশের সমৃদ্ধি, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ ও আইনের শাসনের জন্য নিরন্তরভাবে কাজ করে যাবে। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। অভিনন্দন জানাই- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি শত নির্যাতন-নিপীড়ন সহ্য করেও তিনি তাঁর লক্ষ্য অর্জনে অবিচল থাকছেন। সম্মান জানাই দলের একনিষ্ঠ নেতা-কর্মী ও সমর্থকদের, যারা গুম-খুন ও সর্বনাশা আক্রমণের ভয়কে জয় করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নৈতিক লড়াই অব্যাহত রেখেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি বিএনপির সকল প্রয়াত-নিহত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করছি। নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীর প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করছি। সেইসাথে এই যুগসন্ধিক্ষণের দিন উপলক্ষে আমি দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ( বুধবার ৩১ আগস্ট লন্ডন সময় রাত ১০ টা বাংলাদেশ সময় রাত তিনটা-) যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী আলোচনা সভায় অংশ গ্রহণ করেন । আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কয়সর আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।
এছাড়াও বক্তব্য রাখেন – বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ইউকে বিএনপির যূগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহিন, ইউকে যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আমির হোসাইন মানিক, ও মোঃ মোখিমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু বকার সিদ্দিক, এ এ ওয়াহিদুল ইসলাম, নন্দন কুমার দে, মোঃ সেলিম রেজা, আব্দুল আলিম, নিয়াজ মোর্শেদ, নুমান হোসাইন, শহিদুল ইসলাম, শামসুল হক সুমন, মোহাম্মদ মনসুর উদ্দীন, মু.কামরুল আহসান রাসেল, মোঃ মাহফুজ আহমেদ, মো: খায়রুল আলম, মোঃ জামিল চৌধুরী, মোহাম্মদ ফাহিদুল আলম, মো: শাহাদাত হোসাইন, মো: দেলোয়ার হোসাইন, রাজু আহমেদ, মোহাম্মদ আল আমিন, মো:শাহরিয়ার ওয়াহিদ, মোঃ পারভেজ মিয়া সুজা, শাহ আলী নেওয়াজ, মুনতাসির মুবিন মীর ইমরান, মো: আশরাফুল রাহমান তুহিন, মো: জামিল আহমেদ, মারুফ আহমদ লায়েক মেহেদী হাসান ফাহিম, ইমরান জাহান জুম্মান মো: মুরাদ হোসেন, মো: তানভীর শাহারিয়ার মালেক আহমেদ নাজিম, মো: কামরান হোসাইন, মো: মোশারফ হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





