রাজধানী

রাজধানীর বিজয়নগরে খাবার হোটেলে আগুন

রাজধানীর বিজয়নগর এলাকার একটি খাবার হোটেলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এগারোটি ইউনিট কাজ করছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বিজয়নগরের একটি খাবার হোটেলে আগুন লেগেছে বলে খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১১টি ইউনিট একযোগে কাজ করছে।

রাফি আল ফারুক বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, হোটেল একাত্তরের পেছনের গলিতে অবস্থিত ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারিনি।

এই বিভাগের আরও সংবাদ