রাজধানী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৬৭০ পিস ইয়াবা, ১৭৬ গ্রাম হেরোইন, ১২ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার (১৭আগস্ট) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ