ঝিনাইদহ

সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আলমগীর হোসেন, ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম আলমগীর,কালীগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার মধুসূদন সাহা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জনাব মোজাফফর হোসেন।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, করোনাকালীন দুইবছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়ার অনেক পিছিয়ে পড়ছে।শিক্ষার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষকদের উপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকদেরকেও শিক্ষার্থীর লেখাপড়ার উপর অধিক যতœশীল হতে হবে। অভিভাবকরা তাদের সন্তানদের হাতে কোন প্রকার মোবাইল না দেয় তার জন্য অনুরোধ জানান।

জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম অভিভাবক সমাবেশে আলোচনা সভায় সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন।অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ