রাজশাহী

মোহনপুরে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

রিপন আলী,রাজশাহী ব্যুরোঃ মোহনপুর উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে র‍্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূরইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নং ধুরইল ইউপি চেয়ারম্যান এবং অত্র উচ্চ বিদ্যালয়ে সভাপতি দেলোয়ার হোসেন।

আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালামসহ উচ্চ বিদ্যালয়ে সকল সহকারী শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দরা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ