রাজধানী

যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীসহ ১৩ এলাকায় পাইপলাইনের মেরামত কাজের জন্য আজ রবিবার (৭ আগস্ট) রাত ১০টা থেকে সোমবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (১০ ঘণ্টা) শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দা, আগানগর ও ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানায় তিতাস।

এই বিভাগের আরও সংবাদ

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এই বিভাগের আরও সংবাদ