রাজশাহী

চারঘাটে ইউএনও সামিরার বিদায় সংবর্ধনা, নবাগত ইউএনও সোহরাব যোগদান

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ইউএনও সৈয়দা সামিরার বিদায় সংবর্ধনা,নতুন নবাগত ইউএনও সোহরাব হোসেনকে বরণ করে নিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে এক অনাড়ম্ব অশ্রুভেজা চোখে বিদায় সংবর্ধনা ও নতুন নবাগত ইউএনও সোহরাব হোসেনকে তার অর্পিত দায়িত্ব বুঝে দেন। নবাগত ইউএনও সোহরাব হোসেন এর আগে রাজশাহী ডিসি অফিসে কর্মরত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

চারঘাট উপজেলা নিবার্হী অফিসার হিসাবে দায়িত্ব ছিলেন সৈয়দা সামিরা। তিনি পদোন্নতি পেয়ে ঢাকা পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগদান করবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহাকরী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব,মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, তথ্য কেন্দ্র কর্মকর্তা ফাতিমা খাতুন, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, স্থানীয় জনপ্রতিনিধিসহ দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে মঙ্গলবার (১৯জুলাই) মাহবুবুল আলম, চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। সে গাইবান্ধা জেলা গোয়েন্দা ডিবি ইনচার্জ হিসাবে দায়িত্বে কর্মরত ছিলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ