সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের ঘোষগাঁতী মহল্লায় এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু, পৌর প্রকৌশলী মোঃ সাফিউল কবির, প্রকৌশলী সুভাষ দত্ত, ব্যবসায়ী সুভাষ কুমার সাহা সহ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঘোষগাঁতী মহল্লাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌর প্রশাসন ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে আদি মায়া মন্দির হইতে কামারপাড়া হইয়া ফুলজোড় নদী পযর্ন্ত এই ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এই বিভাগের আরও সংবাদ