রাজধানী

রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। যে যুব সমাজ দেশ ও জাতির আগামী দিনের চালিকাশক্তি, তাদের একটি বৃহৎ অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

মাদকাসক্ত তরুণরা কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ বিচ্যূত হয়, যা দেশ ও জাতির জন্য বয়ে আনে অপূরণীয় ক্ষতি। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং অদ্যবধি বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদকদ্রব্য উদ্ধার করে আপামর জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫/০৭/২০২২খ্রিঃ তারিখ ভোর রাতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী জেলা হতে একটি গাড়ীতে করে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকায় হস্তান্তরের জন্য নিয়ে আসছে।

প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল ২৫/০৭/২০২২ইং তারিখ রাত ০৩.২৫ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। আনুমানিক ০৩.৩৫ ঘটিকায় সন্দেহভাজন একটি বাসকে তল্লাশী কালে উক্ত গাড়ীতে থাকা মোঃ সাগর (৩৭), পিতা- মৃত সামচু মিয়া, চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে র‌্যাব-২ আটক করে।

আটককৃত আসামীকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে গাঁজা (মাদক) আছে বলে স্বীকার করে। তার দেয়া তথ্য মতে বাসের ছাদের উপরে ফার্নিচারের ভিতরে কাঠের বাক্সের মধ্যে অভিনব পন্থায় লুকায়িত ৩৩ (তেতত্রিশ) কেজি গাঁজা পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ৯,৯০,০০০/- (নয় লক্ষ নব্বই হাজার)টাকা, মাদক বিক্রির নগদ ৮,৫০০/- টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ