রাজশাহী

চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: ”নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে সামনে
রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ’’২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বও থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করন ও শুভ উদ্ভোধনী করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। পরে উপজেলা হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওয়ালি উল্লাহ মোল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ।

এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র একরামুল হক, সাবেক অধ্যক্ষ বারিন্দ মেডিকেল কলেজ ডাঃ রফিকুল আলম,। এছাড়া অন্যাদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম সরকার, চারঘাট নৌ পুলিশ ফাড়িঁ ইনচার্জ মনিরুল ইসলাম ও বিআরডিবি নকিবুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুলইসলাম বাচ্চুসহ সরকারী কর্মকর্তা, বিজিবি ও সফল মৎস্যচাষীবৃন্দ।অনুষ্ঠান শেষে পৌর মেয়র একরামুল হকসহ তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ