খুলনা বিভাগ
বাগেরহাটে চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত


সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোল্লাহাটে চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পরে রাত ৮ থেকে ১১ টা পর্যন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছান।
চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এস, এম নাসির উদ্দিন মহিদের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য শেখ আব্দুর রহিম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা। উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এম,ডি আল আমিন, অধ্যক্ষ এল জাকির হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





