খুলনা বিভাগ
কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) রফিকুল ইসলাম ওরফে সুরুজ(২২), পিতা-মোঃ কামরুল ইসলাম, সাং-নতুন বাজার মোড় রূপসা স্ট্যান্ড রোড, থানা-খুলনা, খুলনা মহানগরী’কে মহানগরীর খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীর নিকট হতে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা থানায় ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, সিটি এসবি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোহাম্মদ আনোয়ার হোসেন ১১ জুলাই সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।





