রাজশাহী

হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি’র প্রতিবাদে পুঠিয়ায় বিক্ষোভ

পুঠিয়া প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদী জনতা পুঠিয়া পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে মহা সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা সদর জামে মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিজেপি ও ভারতের প্রতি নিন্দা জানিয়ে স্লোগান দেন তারা। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা সহ তৌহিদি জনতা শান্তি প্রিয় ভাবে মানববন্ধন করে।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়াও উপজেলার বানেস্বর বাজারেও শান্তি প্রিয় ভাবে বিক্ষোভ করে জনতা। এসময় তারা বলেন, মুসলমানদের টার্গেট করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি সবার জন্য বিপদজনক। সেটি নোংরামির পর্যায়ে চলে গেছে।সমাবেশ থেকে ভারত সরকারের প্রতি ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপনের প্রস্তাব করেন বিক্ষোভকারীরা।

এই বিভাগের আরও সংবাদ