রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৩৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩৬ জনকে আটক করা হয়েছে। রোববার (০৮ মে) সকাল ৬টা থেকে সোমবার (০৯ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ১১ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ১ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হয়।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ