রাজধানী

বিশ্ব মানবাধিকার ভিশন ঢাকা বিভাগ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব মানবাধিকার ভিশন ঢাকা বিভাগ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল ২০২২ সোমবার রাজধানী মোহাম্মদপুরে বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) ঢাকা বিভাগ অফিসে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) এর ঢাকা বিভাগের সভাপতি বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজ সেবক এবং রাজধানী মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন বেবির পরিচালনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) এর প্রতিষ্ঠাতা মোঃ সালাহ্উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত মানুষ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) এর ঢাকা বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি নাজমিন সুলতানা তুলি।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) এর ঢাকা বিভাগের বিভিন্ন সভাপতিমন্ডলী ও সম্পাদকমন্ডলী এবং থানার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV)মূল লক্ষ্য বাংলাদেশ তথা বিশ্বের অধিকার বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত, অসহায় মানুষদের অধিকার প্রতিষ্ঠায়, সুরক্ষা ও বাস্তবায়নে–তদন্ত, অনুসন্ধান, তথ্যানুসন্ধান, মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন, সংরক্ষণ, আইনী পরামর্শ (লিগ্যাল এইড/এ্যাকশন) ও সহায়তা প্রদানের মাধ্যমে সামাজিক ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আরও ব্যাপক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বহুবিধ কার্যক্রম যেমন-মাদকমুক্ত সমাজগঠন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা, গুণীজন সংবর্ধনা, স্বাস্থ্য, স্যানিটেশন, ও সমর্থন আদায় সহ অন্যান্য মৌলিক চাহিদা নিশ্চিত করা।

বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV)সমাজের অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে তথা আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিটি শাখা নিজ নিজ ক্ষেত্রে মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণকল্পে অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে আইনগত সাহায্যের লক্ষ্যে সালীশির মাধ্যমে সমস্যার সমাধান, প্রশাসনের মাধ্যমে মানবাধিকার লংঘন রোধ, বিভিন্ন মানবাধিকার লংঘনের ঘটনা তদন্ত ও নিরপেক্ষ প্রতিবেদন তৈরী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ, মানবাধিকার ম্যাগাজিন নিয়মিত প্রকাশ, নির্যাতিতদের পক্ষে আদালতে মামলা দায়ের করে অধিকারহীন নারী-পুরুষের অধিকার আদায়ের ব্যবস্থা করা, মানবাধিকার বিষয়ে সচেনতা বৃদ্ধি করার লক্ষ্যে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা, মানবাধিকার বিষয়ক বিভিন্ন পুস্তিকা লিফল্যাট ও পোস্টার প্রকাশনা, সকল নির্বাচন পর্যবেক্ষণ করা, আত্মনির্ভরশীল প্রকল্প চালু করা এবং দুর্যোগকালীন সময়ে দূর্গতদের পাশে এগিয়ে আসা সহ বহুমুখী কর্মসূচী অব্যাহত ভাবে পালন করে যাচ্ছে।

ইফতার ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ