রাজধানী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ ও উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল খায়ের স্বাক্ষর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিসে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দ্বিপাক্ষিক শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, ২০১২ সালের ১৪ই মার্চ স্বাস্থ্য ও শিক্ষাখাতের কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।

এই বিভাগের আরও সংবাদ