রাজধানী

এডিসের লার্ভা ঢাকার ৪ শতাংশ বাড়িতে

ঢাকা দক্ষিণ ও উওর সিটি করপোরেশন মিলিয়ে শতকরা ৪ ভাগ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া ৩ হাজার বাড়িতে জরিপ চালানো হবে। ২১ জন কীটতত্ত্ববিদের একটি দল এসব বাড়ি পরিদর্শন করছেন। শনিবার (২ এপ্রিল) পর্যন্ত ২ হাজার ৫২০টি বাড়িতে জরিপ করে ১১৪টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। অর্থাৎ ৪ দশমিক ৫২ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

জরিপ পরিচালনা করা দলের সমন্বয়ক অধ্যাপক কবিরুল বাশার বলেন, গত বছরের তুলনায় চলতি বছর বাড়িতে লার্ভা পাওয়ার হার কিছুটা বেশি। গত বছর এ হার ছিল ৩ শতাংশ। এর জন্য মানুষের অসচেতনতাকে দায়ী করে তিনি বলেন, বৃষ্টি হলে লার্ভার ঘনত্ব বাড়বে। আর এতে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে।

এখনই এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীর অংশগ্রহণ বাড়াতে জনসচেতনতা বৃদ্ধি ও অভিযান পরিচালনা করার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, জরিপটা দ্রুত শেষ করে ঢাকার দুই সিটিকে দেওয়া হবে- যেন তারা জায়গাগুলো শনাক্ত করে মশা নিধন অভিযান চালাতে পারে।

এই বিভাগের আরও সংবাদ