রাজধানী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪


রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (৩ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) এই অভিযান চালায়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৯৭২৪ পিস ইয়াবা, ৬০ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৭৫ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ৪২৩ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল দেশি মদ জব্দ করা হয়।রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো এই অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে।



