দেশজুড়ে

নওগাঁয় ভুট্টা ক্ষেত থেকে শিশু’র অর্ধনগ্ন ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ভুট্টার ক্ষেতের মধ্যে থেকে অর্ধনগ্ন, পেছনে দু’ হাত বাঁধা ও একটি চোখ তুলে নেয়া সহ পুরুষাঙ্গ কাটা অবস্থায় ইউসুফ হোসেন নামের ১২ বছর বয়সি এক শিশু’র মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ২১ মার্চ সকাল ৯ টারদিকে শিশুটি’র ক্ষত-বিক্ষত মৃতদেহ ভুট্টা ক্ষেতের ভেতর পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানিয়রা।

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালেও ‘সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করার পরই প্রাথমিক সুরত হাল রির্পোট অন্তে বিকালে শিশুটি’র মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন থানা পুলিশ।

হত্যা কান্ডের স্বিকার শিশু ইউসুফ হোসেন নওগাঁর মান্দা উপজেলার কাঠেরডাঙ্গা গ্রামের জৈনক রেজাউল ইসলামের ছেলে ও আন্দারিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী।

সোমবার সকাল ৯ টারদিকে এলাকার বুড়ির বিল নামক স্থানে জৈনক সাদেকুল ইসলামের ভুট্টা ক্ষেতের ভেতর অর্ধনগ্ন, পেছনে দু’হাত বাঁধা ও একটি চোখ তুলে নেওয়া সহ পুরুষাঙ্গ কাটা অবস্থায় শিশু ইউসুফ হোসেনের মৃতদেহ পড়ে থাকতে দেখে ঘটনাটি মান্দা থানা পুলিশ কে জানান স্থানিয়রা। খবর পাওয়ার সাথে সাথেই মান্দা থানার ওসি শাহিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে শিশুর ক্ষত-বিক্ষত মৃতদেহ দেখার পরই ঘটনাটি উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করলে সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের একটি দল রাজশাহী থেকে ঘটনাস্থলে আসেন। এরপর বিকালে প্রাথমিক সুরত হাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে শিশুটি’র ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন মান্দা থানা পুলিশ।

শিশু’র ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের রাজশাহী থেকে আসা একটি দল। এরপর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি উদর্ঘাটনে ইতি মধ্যেই কাজ শুরু হয়েছে এবং অতিদ্রুত মূল ঘটনা উদঘার্টন পূর্বক জড়ীতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

এই বিভাগের আরও সংবাদ