দেশজুড়ে

হাবিপ্রবিতে উত্তরবঙ্গের একমাত্র অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ল্যাব উদ্বোধন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, জিনোম সিকোয়েন্স ল্যাব উদ্ধোধনের মধ্য দিয়ে এ অঞ্চলে গবেষনার এক নুতন দিগন্তের সুচনা হলো। গবেষনার মাধমে জীবানু, ব্যাকটেরিয়া বা যে কোন ধরনের অনুজীব যেগুলো মানুষ, প্রাণী কিংবা উদ্ভিদের রোগ সৃষ্টিকারী তাদের জীবন রহস্য উন্মোচন করা যাবে। ফলে তাৎক্ষনিকভাবে সেইসব রোগের চিকিৎসা দেয়া যাবে।

তিনি বলেন খাদ্যে যেমন আর্সেনিক, মেলামাইনসহ হেভি মেটালের উপস্থিতি নির্ণয় করা যাবে একইসাথে খাদ্যে পুষ্টি উপাদান র্নিণয় করা সম্ভব হবে।। শিক্ষা মন্ত্রী বলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে ভূমিকা রাখবে।

রোববার রাত ৮টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এই গবেষণা ল্যাবের উদ্বোধন করবেন। একইসাথে তিনি বিশ^বিদ্যালয়ের জ্যোর্তিময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন । সফর সঙ্গী হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী , জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

হাবিপ্র্িবর ভিসি প্রফেসর ড, কামরুজ্জামান । বিশ^বিদ্যালয়ের রাজস্ব খাত থেকে জিনোম সিকোয়েন্স ল্যাব ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ