জাতীয়

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি আশা করে সরকার : আইনমন্ত্রী

আগামীকাল পহেলা জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে। সরকার এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আজ সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধীদল কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমরা অপেক্ষায় আছি। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে যেসব সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আসাদুজ্জামান।

এই বিভাগের আরও সংবাদ