রাজধানী

রাজধানীতে সিএনজির ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর এলিফেন্ট রোড স্টাফ কোয়ার্টারে সামনে সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে ছামিনুর কারী (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। রোববার ভোরে আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সামিনুরকে উদ্ধার করে নিয়ে যাওয়া নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান বলেন, রাত ৩টার সময় সিএনজির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে রিকশাচালক গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

তিনি আরও বলেন, আমরা চালককে আটক ও সিএনজিকে জব্দ করেছি। নিহত রিকশাচালকের বাসা কামরাঙ্গীরচর থানার বাগানবাড়ি এলাকার তিন নম্বর গলিতে। তার বাবার নাম মোহাম্মদ সোনাহার।

এই বিভাগের আরও সংবাদ