মির্জাগঞ্জে জাতীয় দূর্যোগ ও প্রস্তুতি দিবস অনুষ্ঠিত


মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মির্জাগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক দুর্যোগ ও প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের
আয়োজনে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা মাঠে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন – উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধাসহ
ফায়ার সার্ভিস সদস্যদরা। অনুষ্ঠানটি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ উভোগ করেন।
এসময় ভূমিকম্প ও অগ্নিকান্ডের ঘটনায় সাধারন মানুষের করনীয় বিষয়ক কর্মকান্ড তুলে ধরা হয়।।



