উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেএম সামছুল আলম, মহিলা বিষয়ক ও তথ্য প্রদান কর্মকর্তা মোসা: নিলুফা ইয়াসমিন প্রমুখ।
বঙ্গবন্ধুর জম্মদিন ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সরকারি-বেসরকারি সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ সভায় অংশ নেয়। দিবসদ্বয় যথাযথভাবে পালনের জন্য সব ধরনের সিদ্ধান্ত প্রস্তুতিমুলক সভায় গৃহীত হয়।



