রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) এই অভিযান চালায়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৯১৩৯ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন ও ২৪ কেজি ৮৯৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো এই অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ