দেশজুড়ে
নাগরপুরে জাতীয় ভোটার দিবস পালিত


নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে। বুধবার(২ মার্চ), সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর থেকে আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস,উপজেলা নির্বাচন কর্মকর্তা আরশেদ আলী,সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম,মৎস কর্মকর্তা মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন,মুকাদ্দেস আলী,গোলাম সরোয়ার ছানা প্রমুখ।



