দেশজুড়ে

কামারখন্দে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় গণটিকা গ্রহণ

ওমর ফারুক ভুইয়াঃ একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীর আওতায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শেষ হলো গন টিকাদান কার্যক্রম। সবাইকে টিকার আওতায় আনতে সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। নিবন্ধন ছাড়াই ১২ বছরের উর্ধ্বে সকলকে শুধুমাত্র মোবাইল নম্বর ও নাম-ঠিকানা লিখে রেখে টিকা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে সকাল ৯টা থেকে কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়নে ১৩ টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় গণটিকা দান কর্মসূচি। প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণের জন্য সৃষ্টি হয় দীর্ঘ লাইন। তবে কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি ছিল বেশি, সবাইকে হাসিমুখে টিকা গ্রহণ করতে দেখা গেছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, আজকে (শনিবার) প্রথম ডোজ গণ টিকা প্রদানের শেষ দিন তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চলবে টিকাদান কার্যক্রম। উপজেলায় বর্তমান মোট জনসংখ্যা হিসাবে প্রায় ৬৭ শতাংশ জনগণ টিকার আওতায় এসেছে। আজকে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ পরিমাণ মানুষ প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে। শতভাগ টিকা প্রদান সম্পন্ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ