দেশজুড়ে

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি অনুমোদন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: “মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার ” এই শ্লোগান কে সামনে রেখে পথ চলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গাইবান্ধা জেলা শাখার কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা। গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করেন তারা৷

এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিয়া আসাদুজ্জামান হিরু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক আতিকুর রহমান আতিক বাবু।

কমিটির অন্যান্যরা হলেন,সহ- সভাপতি – সাখাওয়াত হোসেন বিপ্লব,হামিদুর রহমান সরকার বিপ্লব,রেজাউল করিম রফিক চেয়ারম্যান, আমিনুল ইসলাম রুবেল,যুগ্ন সাধারণ সম্পাদক – রায়হান ফেরদাউস প্রিন্স,মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক – সাজিবার রহমান সজিব, সহ সাংগঠনিক সম্পাদক – ওয়াছিনা মারিয়া মেধা, মাহমুদ আরাফাত মিশন,অর্থ সম্পাদক- হোসাইন মোঃ আল ইমরান,দপ্তর সম্পাদক – শাহজাহান সরকার, প্রচার সম্পাদক – আনোয়ারা বেগম,ত্রান ও পূর্নবাসন সম্পাদক – আহম্মেদুল কবির বাবুল,সমবায় ও প্রকল্প সম্পাদক – সাজেদুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক – আব্দুল করিম মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক – এটিএম শফিউল কাফি,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক – নূরের আলম মোঃ মাজেদুর রহমান রনি,আইন হিসাব ও নিরিক্ষা বিষয়ক সম্পাদক – শরিফুল ইসলাম পেশকার, শিক্ষা ও পাঠাগার মিলনাতয়ন সম্পাদক – মনিরা বেগম,মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক – খায়রুজ্জামান মিলন,যুদ্ধাহত ও শহিদ পরিবার বিষয়ক সম্পাদক – সাজেদুর রহমান স্বপন,সম্মানিত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন – শরিফুল ইসলাম বিপ্লব,বাবলু মিয়া,মেহেদী হাসান বাবু,মাহেনা হক,স্বাধীন, মামুনুর রহমান মামুন,মাসুদ রানা।

নব অনুমোদিত জেলা কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও নবনির্বাচিত জেলা কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ