আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫

ব্রাজিলের পেট্রো পলিস নগরীতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৮ শিশু রয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এএফপি’র খবরে বলা হয়, নিখোঁজদের উদ্ধারে পেট্রো পলিসের পার্বত্য এলাকায় ধসে পড়া কাদামাটি ও ধ্বংসস্তুপের মধ্যে তল্লাশি ও খনন অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা।

ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের মধ্যে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা যে হারে দ্রুত বাড়ছে, তাতে মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকে তা ধারণা করা যাচ্ছে না। এর আগে শুক্রবার এ উদ্ধার অভিযানকে একটি ‘যুদ্ধ’ হিসেবে দেখার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট বোলসোনারো। ইস্পিরিতো সান্তোর জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, নতুন করে আঘাত হানা ঝড়-বৃষ্টিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ