দেশজুড়ে
পিরোজপুরে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার


নাছরুল্লাহ আল কাফী:জেলার ভান্ডারিয়া উপজেলায় মো. নাঈম বেপারী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নাঈম উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. রুহুল আমীন বেপারীর ছেলে।শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে মরদেহটি তার নিজ বাড়ির কাছের একটি জঙ্গলে পাওয়া যায়।
এক সুত্রে জানাযায়, শনিবার সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় পাশের একটি জঙ্গলে ওই যুবকের মরদেহটি দেখতে পান। পরে ওই যুবকের মা মুকুল বেগম মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু জানান, ওই যুবকের মরদেহ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। স্থানীয় পশারিবুনিয়া বাজারে ওই যুবকের মুদি ও ইলেকট্রনিক্সের দোকান আছে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিকালে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



