রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তার ৬৩ জনের কাছ থেকে ১৫ হাজার ৪৫৮ পিস ইয়াবা, ৪৫ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৮৪০ গ্রামের ৯০ পুরিয়া গাঁজা ও ৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ